ছবি: নিজস্ব
ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ে শরীয়াহ্ আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন প্রদান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সদস্য মুফতী আব্দুল্লাহ মাসুম। তাছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরীয়াহ্ সেক্রেটারিয়েট-এর প্রধান মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দো‘আ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
পিএস
আপনার মতামত লিখুন :