আসন্ন বাজেটে ডিবিএ‍‍`র একগুচ্ছ প্রস্তাব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৪:০০ পিএম
আসন্ন বাজেটে ডিবিএ‍‍`র একগুচ্ছ প্রস্তাব

ফাইল ছবি

ঢাকা: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কেন্দ্র একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে শেয়ারবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। 

বুধবার (১ এপ্রিল) সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে-

১. সকল ব্যক্তি বিনিয়োগকারীর জন্য নগদ লভ্যাংশের ওপর উৎসে কর্তিত করকে চূড়ান্ত কর (Final Tax Liability) হিসেবে গণ্য করা হোক।

২. আয়কর আইন, ২০২৩ অনুযায়ী শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হতে অর্জিত মূলধনী আয়ের উপর ১৫% করহার প্রযোজ্য। অথচ মিউচুয়াল ফান্ড (Open/Close End), সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য সিকিউরিটিজে নিয়মিত করহার আরোপ করা হচ্ছে। ফলে এসব গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। এটা বন্ধ করতে হবে।

৩. টার্নওভারের উপর কর্তিত TDS–কে Minimum Tax হিসেবে বিবেচনা না করে Advance Tax হিসেবে গণ্য করে বার্ষিক আয়কর রিটার্নে প্রকৃত কর দায়ের সঙ্গে সমন্বয়ের সুযোগ প্রদানের প্রস্তাব করা হচ্ছে।

৪. ইকুইটি মাইনাস অ্যাকাউন্টের ক্ষেত্রে নিম্নোক্ত আয়ের উপর সম্পূর্ণ কর অব্যাহতি প্রদান করার সুপারিশ করা হচ্ছে— ইন্টারেস্ট ওয়েভার ইনকাম; ক্যাশ ডিভিডেন্ড ইনকাম; নেগেটিভ ইকুইটি কোডের বিপরীতে অর্জিত ক্যাপিটাল গেইন; বিদ্যমান BDT ১০.০০ লক্ষের সীমা সম্পূর্ণ প্রত্যাহার করা।

৫. নিষ্ক্রিয় তালিকাভুক্ত কোম্পানির কর সুবিধা বাতিল-

যেসব কোম্পানি গত ৩ বছরে AGM করেনি; গত ৩ বছরে লভ্যাংশ ঘোষণা করেনি তাদের করহার অ-তালিকাভুক্ত কোম্পানির সমান করা

এসআই

Link copied!