১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা বিডি থাই ফুডের পরিচালকের

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৩:১২ পিএম
১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা বিডি থাই ফুডের পরিচালকের

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুডের উদ্যোক্তা/পরিচালক রুবিনা হামিদ বড় অংকের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি থাই ফুডের এই পরিচালকের কাছে কোম্পানিটির মোট ৭১ লাখ ১ হাজার ৫৮৯ টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষনা দিয়েছে।

আগামি ৩০ এপ্রিলের মধ্যে ব্লক ও পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

এএইচ/পিএস

Link copied!