কারখানা বন্ধ একটিভ ফাইন কেমিক্যালের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৪:৩৪ পিএম
কারখানা বন্ধ একটিভ ফাইন কেমিক্যালের

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একটিভ ফাইন কেমিক্যালের কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে কোম্পানির কারখানা বন্ধ পায়।

২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া একটিভ ফাইনের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৯ কোটি ৯৪ লাখ টাকা। এরমধ্যে ৮৭.৯৬ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। 

কোম্পানিটির রোববার (২৮ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ৭.২০ টাকায়।

এএইচ/এসআই

Link copied!