শিক্ষকদের বদলি নিয়ে এলো বড় সুখবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:৩৯ পিএম
শিক্ষকদের বদলি নিয়ে এলো বড় সুখবর

ছবি : সংগৃহীত

ঢাকা: এমপিওভুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব কর্মচারীকে এক সফটওয়্যারে অন্তর্ভুক্ত করে বদলির আওতায় আনার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার। রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বদলি সফটওয়্যারের লাইভ হওয়ার কথা রয়েছে। সফটওয়্যারটি ওয়েবসাইটে দেওয়া হবে। এরপর থেকেই শিক্ষকদের তথ্য এন্ট্রি করা যাবে।

গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে সভায় বদলির সফটওয়্যারে আপডেট আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের ব্যাপারে তাগিদ দেওয়া হয়।

আগে এনটিআরসিএর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন।

প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এরপর শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। 

পিএস

Link copied!