ঢাকা : শুধু শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই বিসিএসের মাধ্যমে মোট ৬৮৩ জনকে শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।
ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এই লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা শুধুমাত্র ঢাকায় নেওয়া হবে।
৪৯তম বিশেষ বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ১২ হাজার জন চাকরিপ্রার্থী। সেই হিসাবে, প্রতিটি পদের বিপরীতে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে যেহেতু এটি শিক্ষা ক্যাডারের বিশেষ বিসিএস, তাই প্রতিটি বিভাগে আলাদা প্রতিযোগিতা হবে। প্রতিটি বিভাগের প্রার্থীরা ওই বিভাগের প্রার্থীদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিশেষ বিসিএসে সাধারণ বিসিএসগুলোর মতো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না। সরাসরি লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে, যা ২০০ নম্বরের। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য পরে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএস
আপনার মতামত লিখুন :