প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কবে, যা জানা গেল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:২৫ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কবে, যা জানা গেল

ফাইল ছবি

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার (৮ ফেব্রুয়ারি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ।

সব ঠিক থাকলে রোববার অথবা আগামীকাল সোমবারের মধ্যে যেকোনো সময় প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হতে পারে।

শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ফল প্রকাশের বিষয়টি এখনো কনফার্ম হয়নি। তবে এ বিষয়ে আমাদের একটি সভা আছে সেটি হলে চূড়ান্ত তারিখ জানা যাবে। আমরা আশা করছি খুব শিগগিরই হবে।

পিএস

Link copied!