পুনঃভর্তি ফি নিলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:১৭ পিএম
পুনঃভর্তি ফি নিলেই  ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয় তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আদালতের আদেশ দিয়েছেন প্রতিবছর ভর্তি ফি নেয়া যাবে না। আদালতের এই আদেশ অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ভিন্ন উপায়ে ফি নেয়, তার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

সাত কলেজের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সাত কলেজ নিয়ে এখনও নথি দেখার সুযোগ হয়নি। কমিটি করে পর্যালোচনা করা হবে। পরে এনিয়ে কথা বলব।

‎এমপিও নিয়ে তিনি বলেন, তড়িঘড়ি করে এর আগে যাচাই বাছাই করেছে। সেটা আমরা দেখব, পর্যালোচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া হবে।

পিএস

Link copied!