ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তাকে নিয়ে বিকৃত ভিডিও প্রকাশের অভিযোগ ঘিরে তৈরি হয় বিতর্ক। এ ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রকৃত ভিডিও চেনার উপায়ও তুলে ধরেছিলেন অভিনেত্রী। সেই আলোচনা-সমালোচনার মধ্যেই এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হয়ে নতুন করে নজর কাড়লেন তিনি।
এবার কোনো বিতর্ক নয়, বরং দেবীর সাজে ব্যতিক্রমী উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। তার প্রকাশ করা ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে উঠে এসেছে উৎসবের আবহ ও ইতিবাচক বার্তা, যা ঘিরে অনুরাগীদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক...’। সংক্ষিপ্ত এই বার্তাকে কেন্দ্র করে তার অনুসারীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই তার নতুন সাজের প্রশংসা করেছেন, আবার কেউ মুগ্ধতা প্রকাশ করেছেন অভিনেত্রীর হাসি ও উপস্থিতিতে।
শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে পরীমনির এই উপস্থিতি ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে তার সাজ ও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মাত্রা যোগ করেছে। শুভ শক্তির জয় কামনার মধ্য দিয়ে ইতিবাচকতার যে আহ্বান তিনি জানিয়েছেন, সেটিও নজর কেড়েছে অনেকের।
এর আগে একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তাকে নিয়ে বিকৃত ভিডিও প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন পরীমনি। ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি প্রকৃত ভিডিও শনাক্ত করার বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ভিন্ন রূপে হাজির হয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই অভিনেত্রী।
অন্যদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।
এম