‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:০১ পিএম
‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হতো’

বিয়ের সাজে লাল শাড়ি, সোনালি গহনা আর হাতে আলতা—এমন মনোমুগ্ধকর রূপে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তার নতুন ব্রাইডাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনদের মন্তব্যে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন পূর্ণিমা। ভিডিওতে লাল শাড়ি ও জমকালো গয়নায় এক অপরূপ সাজে দেখা যায় তাকে। লাল পর্দা, ঝাড়বাতি আর নান্দনিক আলোকসজ্জার আবহে ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন এই অভিনেত্রী।

ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘The art of bridal elegance. Grace in every detail, beauty in every frame.’ অর্থাৎ, বিয়ের সাজের সৌন্দর্য, প্রতিটি খুঁটিনাটিতে আভিজাত্য আর প্রতিটি দৃশ্যে মুগ্ধতা।

কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে দিচ্ছেন, কখনো আলতা রাঙা হাত ও বড় আংটি দেখিয়ে মুচকি হাসছেন। আবার নকশা করা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসিমুখে তাকিয়ে থাকতেও দেখা গেছে তাকে। ভিডিওতে আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে ‘পায়েল মোরি’ গানটি।

পূর্ণিমার এমন সাজে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা প্রশংসা ও মজার প্রতিক্রিয়া দেখা যায়। আল-আমিন নামে একজন লিখেছেন, ‘এই বয়সে এখনো এত সৌন্দর্যের রহস্য কী।’

রাশেদ খান নামের আরেক ভক্তের মন্তব্য যেন অনেকের মনের কথাই তুলে ধরেছে। তিনি লিখেছেন, ‘ইশ! এমন একটা মেয়ে যদি আমার মায়ের ছেলের বউ হইতো।’

অন্য এক নেটিজেন মজার ছলে লিখেছেন, ‘আমার চাচা ও মামা তারাও নানা হয়ে গেলো আর তাদের ক্রাস এখনো ব্রাইডাল ভিডিও করে।’

এম

Link copied!