হাম উপসর্গে প্রাণ গেল আরও দুই শিশুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৫০ পিএম
হাম উপসর্গে প্রাণ গেল আরও দুই শিশুর

ফাইল ছবি

ঢাকা: দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশু মারা গেছে। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮০ শিশু। হাম শনাক্ত হয়েছে ১১৪ শিশুর। 

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬২৫ শিশু মারা গেছে। নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। এ পর্যন্ত মোট ৭১৮ শিশুর মৃত্যু হয়েছে। 

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ শিশু। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮০ হাজার ৯৭৫ শিশু বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ শিশুর। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৬৫ শিশুর। 

পিএস

Link copied!