হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৪:২৫ পিএম
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এদের মধ্যে নিশ্চিত হামে এক শিশু এবং সন্দেহজনক হামে মারা গেছে ৪ শিশু। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে ১ হাজার ৫৩ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ বছর এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।

পিএস

Link copied!