ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন আক্রান্ত ১৩৭৩

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৩:৫৮ পিএম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন আক্রান্ত ১৩৭৩

ছবি : সংগৃহীত

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা।

এদিকে গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।

অক্টোবরের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১১৯ জন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২১১ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন।

পিএস

Link copied!