হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১০৩২ জন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৪:২৬ পিএম
হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১০৩২ জন

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩২ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১৭ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৭ হাজার ৯৭১ জন। আর ৬ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬২০ জন।

১৫ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজার ১৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৯৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে। আর ৬ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫২২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ৬ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!