ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০৬:১২ পিএম
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৯৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ১৩৩ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে তিন জন রয়েছেন।

চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ২৭২ জন। আর চলতি বছরে ডেঙ্গুতে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ যাবত মোট ২৪ হাজার ৩৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৮২২ জন চিকিৎসাধীন আছেন।

পিএস

Link copied!