হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৬

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৪:৩৬ পিএম
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৬

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে এদের এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে ১ হাজার ৫৭ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ বছর এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে ৮৮ জন আর সন্দেহজনক হামে ১ হাজার ১৪৮ জন আক্রান্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৫৬২ জনের।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।

পিএস

Link copied!