রমজানের মধ্যেই ইরানে আকস্মিক হামলা চালাল ইসরায়েল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৫১ পিএম
রমজানের মধ্যেই ইরানে আকস্মিক হামলা চালাল ইসরায়েল

ছবি: সংগৃহীত

১০ম রমজান পার হতেই ইরানের বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হঠাৎ করে ইরানে হামলা করে বসে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে, যা শহরের বিভিন্ন প্রান্ত থেকেও দৃশ্যমান ছিল।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস দাবি করেছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে হামলার উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র বলছে, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলের আশপাশ ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ে এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি।
 
হামলার সময় নিজ দেশের জনগণের উদ্দেশে জাতীয় সতর্কতা জারি করে আইডিএফ। মানুষজনকে নিকটস্থ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে বলা হয়।

এসএইচ 

Link copied!