প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:৫৪ এএম
প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। সে অনুযায়ী দিনটি হবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য ও চাঁদ পর্যবেক্ষণ সংক্রান্ত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে শুধু অস্ট্রেলিয়ার আকাশে চাঁদ দেখার সম্ভাবনাই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। পরদিন দেশটির মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন।

কাউন্সিল জানায়, ঈদের তারিখ নির্ধারণে সূর্যাস্তের আগে নতুন চাঁদের উদয়, সূর্যাস্তের পর চাঁদের দৃশ্যমান থাকার সময় এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে চাঁদ দেখার সম্ভাবনা—এসব বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। সূত্র: খালিজ টাইমস।

এম

Link copied!