সোনার দামে নেই সুখবর

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:৫৪ পিএম
সোনার দামে নেই সুখবর

ছবি : সংগৃহীত

ঢাকা: আগের দিন কিছুটা বাড়লেও বুধবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করছেন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের অপেক্ষার কারণে স্থিতিশীল অবস্থায় সোনার দাম।

বুধবার স্পট মার্কেটে সোনা দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ০০৮.৫৮ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ০১২.৬০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, সোনার ভবিষ্যৎ দিকনির্দেশ অনেকটাই নির্ভর করবে ফেডের পরবর্তী নীতিগত বার্তার ওপর। বিশেষ করে, চলতি বছরে সুদের হার কমানোর সম্ভাবনা থাকবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে রেখেছে। পারে।

এদিকে, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে অবস্থান করছে, যা সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়।

এদিন অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ০.৮ শতাংশ বেড়েছে, প্লাটিনাম ০.৪ শতাংশ কমেছে এবং প্যালাডিয়াম ০.২ শতাংশ হ্রাস পেয়েছে।

পিএস

Link copied!