ইরানের ১০ দফা মেনে নিতে বাধ্য হয়েছেন ট্রাম্প, বেড়িয়ে এলো আসল তথ্য

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১২:৩৩ পিএম
ইরানের ১০ দফা মেনে নিতে বাধ্য হয়েছেন ট্রাম্প, বেড়িয়ে এলো আসল তথ্য

ইরানের ১০ দফা মেনে নিতে বাধ্য হয়েছেন ট্রাম্প, বেড়িয়ে এলো আসল তথ্য


ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন বিশ্লেষণ সামনে এসেছে। পররাষ্ট্রনীতি বিশ্লেষক ত্রিতা পারসি মনে করেন, মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য হয়েছেন।

আল -জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পারসি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে ট্রাম্পের হাতে কার্যকর কোনো বিকল্প ছিল না। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানের কৌশলগত স্থাপনা—বিশেষ করে তেল অবকাঠামো—লক্ষ্য করে হামলা চালাত, তাহলে ইরান পাল্টা আঘাত হানতে পারত উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোতে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।

পারসি আরও ব্যাখ্যা করেন, এমন একটি সংঘাত দ্রুতই বড় আকার ধারণ করতে পারত, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতিকেও সংকটে ফেলত। এই ঝুঁকি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত ক্ষতিকর হতে পারত।

আরও পড়ুন: ইরানের ১০ দফা প্রস্তাবে যা আছে

বিশ্লেষকের দাবি, প্রকাশ্যে শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা থাকলেও বাস্তবে যুদ্ধবিরতির কাঠামো অনেকটাই ইরানের প্রস্তাবনাভিত্তিক। ইরানের পক্ষ থেকে দেওয়া পরিকল্পনায় ছিল— স্ট্রেইট অব হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখা, সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধির অনুমতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা উপস্থিতি কমানো, আটকে থাকা সম্পদ মুক্ত করা এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা।

পারসির মতে, এই সমঝোতা মূলত একটি “ক্ষতি নিয়ন্ত্রণ কৌশল”— যার মাধ্যমে বৃহত্তর সংঘাত এড়িয়ে পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করা হয়েছে। তার ভাষায়, এটি ছিল ট্রাম্পের জন্য “সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ পথ”।

এম

Link copied!