ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি রোববার, ‘সম্পূর্ণ মিথ্যা’ বলল ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৯:৩৯ পিএম
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি রোববার, ‘সম্পূর্ণ মিথ্যা’ বলল ইরান

উপসাগরীয় অঞ্চলে চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম) আগামী রোববারের মধ্যেই স্বাক্ষরিত হতে পারে। একটি পশ্চিমা সূত্র জানিয়েছেন, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের স্থান হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তির ভাষা এখনো চূড়ান্ত করা হচ্ছে। তবে ইরান তার অবস্থানে অনড় রয়েছে যে, সমঝোতার অংশ হিসেবে শুধু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নয়, লেবাননেও যুদ্ধ বন্ধ করতে হবে। যেখানে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে।

সূত্রটি জানায়, শনিবারের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

যাতে রবিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ আনুষ্ঠানিকভাবে এতে স্বাক্ষর করতে পারেন।

 

তবে এটিকে জোরালোভাবে অস্বীকার করেছে ইরান। দেশটির পরমাণু আলোচনা দলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছে। 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স নিউজ এজেন্সি’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেশ কিছু প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছিল যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং রোববারই জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য এবং বিদেশী গণমাধ্যমের জল্পনা-কল্পনাকে সরাসরি নাকচ করে দিয়ে ওই ইরানি সূত্রটি ফার্স নিউজকে বলে, চুক্তি চূড়ান্ত হয়ে গেছে এবং রোববার তা স্বাক্ষর হতে চলেছে বলে যে দাবি করা হচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা।

 

এম

Link copied!