প্রস্তাবিত বাজেট শ্রমজীবীদের জন্য বাতির তলে অন্ধকার

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৯:১২ পিএম
প্রস্তাবিত বাজেট শ্রমজীবীদের জন্য বাতির তলে অন্ধকার

‎বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইল বাজেট প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সরকারের এ বাজেট শ্রেণী বৈষম্যের একটি ধারাবাহিক দলিল, দেশে ভূমিহীন এর সংখ্যা এখন ৭০ শতাংশ, প্রায় সাড়ে তিন কোটি লোক বেকার। 

বাজেট ঘোষনা কালীন খাদ্য দ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম ৫ থেকে ১০ শতাংশ বেড়ে গিয়েছে। ৪০ লক্ষ গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মানুষের খাদ্য নিরাপত্তা বা সুরক্ষার কোন ব্যবস্থা করা হয়নি। ৯ কোটি ৩৮ লক্ষ টাকার বিশাল অংকের বাজেট হলেও বাজেটে শ্রমিকদের জন্য কোন খাত নেই। যার কারণে শ্রমিক খাতে কোন বরাদ্দ হয়নি। 

এই বাজেটে শ্রমজীবী মানুষের কোন উপকার হবে না। উৎপাদন এবং জিডিপির প্রধান শক্তি শ্রমজীবী অথচ শ্রমিকদের খাতে বরাদ্দ না রাখাটা কোনভাবেই মানবিক হতে পারে না। যারা মাথার ঘাম পায়ে ঝরায় তাদের জন্য বাজেটে রেশনিং খাতে বরাদ্দ না রাখা মানে দাঁড়ায়, রাষ্ট্র বা সরকার শ্রমিকদের নাগরিক মনে করে না। অ্যাডভোকেট ইসমাইল শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু করা জোরালো দাবি জানান।

এম

Link copied!