ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৮:৫১ এএম
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কয়েক দিন পর আবারও ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।  রোববার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে ভূ-কম্পনটি আঘাত হানে।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের ৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৪৮.৯ কিলোমিটার গভীরে।

জার্মানির ভুতত্ত্ব গবেষণা সংস্থা জিএফজি জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতে আরও বলা হয়েছে, নতুন এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ফ্লোরেস অঞ্চলটি ইন্দোনেশিয়ার পূর্ব নেসা তেঙ্গারা প্রদেশের অন্তর্ভুক্ত। এ অঞ্চল ৮টি রিজেন্সি (স্থানীয় সরকার ইউনিট) রয়েছে। গত ১৫ আগস্ট পূর্ব নেসা তেঙ্গারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার বড় একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পেরও এপিসেন্টার ছিল ফ্লোরেস অঞ্চলে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র: মিন্ট 

এম

Link copied!