ঢাকা: আমাদের মাঝে অনেকেই আছেন ধূমপান করেন না, কিন্তু মুখের অন্যান্য অংশের চাইতে ঠোঁটের চারপাশের ত্বক বেশ কালচে। ক্রিম, জেল, ময়েশ্চারাইজার- কোনো কিছুই কাজে লাগছে না। ঠোঁটের চারপাশের কালো দাগ আপনার সৌন্দর্য ম্লান করে দিতে পারে।
অনেক সময় সূর্যের আলো, দূষণ, হরমোনের পরিবর্তন বা ভুল ত্বকের যত্নের অভ্যাসের কারণে এই সমস্যা দেখা দেয়।
অনেকেই আবার এই দাগ তুলতে রাসায়নিক পিল ব্যবহার করে থাকেন। কিন্তু তাতে কি সত্যিই লাভ হচ্ছে?
মোটেই না! এসব রাসায়নিকের ব্যবহারে ত্বকের সমস্যা আরো বেড়ে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই। কারণ এই সমস্যা থেকে মুক্তি পেতে চালের গুঁড়া, দই ও মধু দিয়ে তৈরি ফেসপ্যাক কাজে লাগতে পারে। এটি প্রাকৃতিক প্রতিকার, যা ত্বককে এক্সফোলিয়েট করে উজ্জ্বল ও দাগমুক্ত করে। চলুন, তাহলে চালের গুঁড়া, দই ও মধু ব্যবহারের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক-
পদ্ধতি:
একটি পাত্রে চালের গুঁড়া, দই ও মধু যোগ করুন। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এবার আপনার মুখ পরিষ্কার করে এই পেস্টটি সামান্য ভেজা মুখে লাগান। বিশেষ করে ঠোঁটের চারপাশের কালো অংশ হালকা হাতে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট শুকাতে দিন এরপরে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
এই প্যাকটি সপ্তাহে ২-৩ বার লাগান। পাশাপাশি দীর্ঘক্ষণ রোদে বাইরে যাওয়া এড়িয়ে চলুন এবং সানস্ক্রিন ব্যবহার করুন। ত্বককে আর্দ্র রাখতে প্রচুর পানি পান করুন।
ইউআর
আপনার মতামত লিখুন :