ছবি: সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন (পুপরোয়া) নেতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এ আয়োজন করা হয়।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, পুপরোয়া সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন, সাধারণ সম্পাদক আবু সাদাত এবং ফারইস্ট ইউনিভার্সিটির জয়েন্ট রেজিস্ট্রার মামুন উল মতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।
এ সময় ডিআরইউ’র অন্যান্য নেতাদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এই অগ্রযাত্রায় পাবলিক রিলেশন্স বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিক ও তাদের পরিবারের কল্যাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আরও এগিয়ে আসা প্রয়োজন।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সাংবাদিক ও জনসংযোগ কর্মকর্তাদের মধ্যে সমন্বিত কাজের সুযোগ তৈরি হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
পুপরোয়া সভাপতি আবু মিয়া আকন্দ তুহিন মতবিনিময় সভাকে পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
পুপরোয়া সাধারণ সম্পাদক আবু সাদাত বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে। তিনি এ ক্ষেত্রে ডিআরইউ’র সহযোগিতা কামনা করেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :