নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি চাকরিজীবীরা। এর অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে রেললাইন অবরোধ করেন বাংলাদেশ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীরা। এতে রেল যোগাযোগে ব্যাঘাত ঘটে এবং যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি তৈরি হয়।
আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত তিন দিনের কর্মবিরতি কর্মসূচির ধারাবাহিকতায় তারা এই অবরোধে অংশ নিয়েছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও নবম পে-স্কেল নিয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় বাধ্য হয়েই তারা কঠোর কর্মসূচির পথে হাঁটছেন।
বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং শ্রমিক ও কর্মচারী কাউন্সিলের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির নেতারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই নবম পে-স্কেল ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ না আসায় আন্দোলনের মাত্রা বাড়ানো হয়েছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা।
রেলপথ অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়, যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় এবং পণ্য পরিবহন কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। তবে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা স্পষ্ট করে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এম
আপনার মতামত লিখুন :