৩ বিভাগে নতুন কমিশনার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৬:১৩ পিএম
৩ বিভাগে নতুন কমিশনার

ফাইল ছবি

ঢাকা: খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।  বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
 
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার করা হয়েছে। এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার হয়েছেন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান।

গত ১৯ এপ্রিল গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এরপর তারা অবসরে যান। এর আগে গত ২৫ মার্চ খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. মোখতার আহমেদ-কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি দিলে বিভাগীয় কমিশনারের পদটি শূন্য হয়।

পিএস

Link copied!