ছবি : সংগৃহীত
ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী কার্ড চালু হলে আলাদাভাবে আর কোনো বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডের প্রয়োজন থাকবে না।
মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
আরিফুল হক বলেন, ‘এত কার্ড দিয়ে কী করবে, একটা কার্ড দিয়ে সব ফ্যাসিলিটি যাতে এনজয় করা যায়— সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’
মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স যোদ্ধাদের পাশাপাশি ইউরোপ কিংবা লাতিন আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরাও এই সুবিধার আওতায় আসবেন।
মন্ত্রী আরো বলেন, ‘এই কার্ডটি মূলত একটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। আবেদনের জন্য একটি নির্দিষ্ট সেল থাকবে, সেখানে প্রবাসীরা আবেদন করবেন। এরপর যথাযথ যাচাই-বাছাই শেষে যারা পাওয়ার যোগ্য, তাদেরই কেবল এই প্রবাসী কার্ড দেওয়া হবে।’
পিএস
আপনার মতামত লিখুন :