বর্ডারে আর উত্তেজনা থাকবে না: দীনেশ ত্রিবেদী

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৩:২৪ পিএম
বর্ডারে আর উত্তেজনা থাকবে না: দীনেশ ত্রিবেদী

ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, “দিল্লিতে বিএসএফ ও বিজেবি পর্যায়ের বৈঠকে পুশইনের বিষয়ের সফল আলোচনা হয়েছে। এখন থেকে বর্ডারে আর উত্তেজনা থাকবে না।”

শুক্রবার (১২ জুন) সকালে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসার পথে বেনাপোলে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

এর আগে তিনি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল পৌঁছালে শূন্যরেখায় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা।

সীমান্ত এলাকায় পুশইন নিয়ে তৈরি হওয়া উত্তাপ এবং ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত ও বাংলা একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। যা দুই দেশের জন্য ভালো হয়, সামনের দিনে সেই পদক্ষেপই নেয়া হবে।’
 
হাইকমিশনার বলেন, ‘একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে, সেটাই আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে মেধা আছে, তাদের নিয়ে আগামী প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি সব কিছু নিয়ে কাজ করব।’
 
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি পুশইন নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশ উত্তাপ বিরাজ করছে। চলমান এই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

পিএস

Link copied!