যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৬:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র উল্লেখ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।”

শনিবার (২০ জুন) সাপ্তাহিক ছুটির দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।

ক্রিস্টেনসেন বলেন, “একটা খুব গুরুত্বপূর্ণ কারণে আমি এখানে এসেছি। গতরাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং পরবর্তী পর্বে চলে গেছি।

তিনি বলেন, “সুতরাং আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছি, যাতে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। কেননা, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।”

ক্রিস্টেনসেন এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলে দীর্ঘমেয়াদে উপকৃত হওয়ার সুযোগ থাকার দাবি ইঙ্গিতে তুলে ধরলেন।

পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতের এ বৈঠকটি ছিল একটি নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।

পিএস

Link copied!