মার্কেট-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০৮:৩৩ পিএম
মার্কেট-শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ফাইল ছবি

ঢাকা: বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার কথা বলা হয়েছে।

পিএস

Link copied!