ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ও আশপাশের এলাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ১০:০৭ এএম
ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ও আশপাশের এলাকা

ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এম

Link copied!