নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৮:৩৭ পিএম
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রথম দফা রদবদল হয়েছে। এতে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ পড়া নতুন মন্ত্রীদের মধ্যে ড. আব্দুল মঈন খানকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, তরুণ রাজনীতিক ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাচিং প্রু জেরী। পদোন্নতি পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবেসংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে।

পিএস

Link copied!