রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৫:৪০ পিএম
রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

ছবি : সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশি নিহতদের পাশাপাশি চারজন গুরুতর আহত হয়েছেন। তারা সৌদি আরবের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

যদিও এখন পর্যন্ত ওই নিহত দুইজনসহ আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হয়ে তিনি এই কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদে‌শি আহত হয়েছেন, তারা সৌ‌দির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন। আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি।’

প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের মরদেহ বাংলাদেশে আনা হবে রাষ্ট্রীয় খরচে।

এর আগে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিসহ ১২ জন হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার।

পিএস

Link copied!