প্রবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০১:৫৪ পিএম
প্রবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তা

ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।

পোস্টে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

এর আগে গত ৯ নভেম্বর মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজে ওই সতর্কতা জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তিনি আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের।

এসআই

Link copied!