ঢাকা: মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বতন্ত্র বিশেষায়িত Mass Rapid Transit (MRT) পুলিশ ইউনিট গঠন করা হবে। গত বছরের ২৬ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২২-২৩ অর্থ বছরের সভায় ৩৫৭টি পদ সৃজনে সম্মতি প্রদান করা হয়।
সভায় মেট্রোরেল পরিচালনার জন্য ৩টি ক্যাডার পদ ও ৩৫৪টি নন-ক্যাডার পদসহ মোট ৩৫৭টি পদ সৃজনের প্রস্তাব করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব।
উপস্থাপিত প্রস্তাবটি সভায় বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায় যে, মেট্রোরেল (লাইন-৬) সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বতন্ত্র MRT পুলিশ ইউনিট গঠন এবং কেন্দ্রীয় প্রশাসনিক কাজের জন্য ১৩৮টি ও MRT লাইন-৬ এর জন্য ৪০৪টি পদসহ মোট ৫৪২টি পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ মে ২০২১ তারিখে সম্মতি প্রদান করে। অর্থ বিভাগ ৬ অক্টোবর ২০২১ তারিখে স্বতন্ত্র বিশেষায়িত MRT পুলিশ ইউনিট গঠন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৩টি ক্যাডার পদ ও ৩৫৪টি নন-ক্যাডার পদসহ মোট ৩৫৭টি পদ সৃজনে সম্মতি প্রদান করে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ০১ নভেম্বর ২০২১ তারিখে ৩৪২টি পদের বেতন স্কেল নির্ধারণ করেছে। পরবর্তীতে ২১ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২১-২২ অর্থ-বছরের ১২তম সভায় বিষয়টি আরও পরীক্ষা-নিরীক্ষাপূর্বক পুনরায় উপস্থাপনের নির্দেশনা প্রদান করা হয়।
প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির নির্দেশনা অনুযায়ী ১৮ মে ২০২২ তারিখ সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ এর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মেট্রোরেল যাত্রীদের নিরাপদ ভ্রমণ এবং ভবিষ্যতে ৬টি লাইন চালুর পাশাপাশি আরো সম্প্রসারিতকরণ এবং মেট্রোরেলের নতুন লাইন স্থাপিত হলে শুধুমাত্র নতুন লাইনের জন্য জনবল প্রয়োজন হবে ও কেন্দ্রীয় প্রশাসনিক কাজের জন্য ভবিষ্যতে নতুন জনবলের প্রয়োজন হবে না বিবেচনায় যাচাই-বাছাইপূর্বক পুনরায় প্রস্তাবটি প্রশাসনকি উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রেরণের সুপারিশ করা হয়।
সভায় বিস্তারিত পর্যালোচনান্তে সিনিয়র সচিব, অর্থ বিভাগ মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সঙ্গে পরামর্শক্রমে যাচাই-বাছাইপূর্বক কতটি পদ সৃজন করা যেতে পারে সে বিষয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির পরবর্তী সভায় প্রতিবেদন প্রদান করবেন মর্মে সভায় একমত পোষণ করা হয়।
অর্থ বিভাগের সিনিয়র সচিব মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সঙ্গে পরামর্শক্রমে যাচাইবাছাইপূর্বক কতটি পদ সৃজন করা যেতে পারে সে বিষয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির পরবর্তী সভায় প্রতিবেদন প্রদান করবেন।
সোনালীনিউজ/এসআই/আইএ
আপনার মতামত লিখুন :