ছবি : সংগৃহীত
ঢাকা: রাত দুইটার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাকে কোরবানির বর্জ্যমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেই লক্ষ্যে বেলা ১২টার পর থেকেই দুই সিটি করপোরেশন বর্জ্য অপসারণ শুরু করেছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর মিরপুর-১২ সেকশনের ডাম্পিং স্টেশন থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মীর শাহে আলম।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীকে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ করা হবে। এই কার্যক্রমে মোট ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন। এছাড়াও বিভিন্ন ধরনের ৭৫২টি যানবহনের মাধ্যমে বিরতিহীন এ কার্যক্রম চলবে।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান সিটি করপোরেশনের নিয়ম মেনে নগরবাসীকে বর্জ্য অপসারণে সহায়তার আহ্বান জানান।
এসআই
আপনার মতামত লিখুন :