ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও ৪ জন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সোয় চার টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২১ জনে।
নতুন উপদেষ্টাগণের একজন হলেন -অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতেন। তিনি ১৯৯৬ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন।
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় শৈশব পার করা এই অর্থনীতিবিদ বাংলাদেশে এনজিওগুলোর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে অর্থায়নকারী শীর্ষ সংস্থা পিকেএসএফের সহপ্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
আইএ
আপনার মতামত লিখুন :