সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১০:০৬ এএম
সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান

ছবি : সংগৃহীত

ঢাকা: সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ আগস্ট বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

এসআই

জাতীয় বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!