প্রকৌশল শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

আগামী সপ্তাহে বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:৩১ পিএম
আগামী সপ্তাহে বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা

ঢাকা: তিন দফা দাবি আদায়ে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‌‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

একই সঙ্গে আগামী সপ্তাহের শুরু থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএসসি ইঞ্জিনিয়াররা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং (আইইবি) কার্যালয়ে আয়জিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি হলেন মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

এআর 

Link copied!