ছবি : সংগৃহীত
ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আমার মনে হয়, নির্বাচন না হওয়ার তেমন কোনো কারণ নেই। এরপর কোয়ালিফিকেশনের প্রশ্ন আসে। নির্বাচন পারফেক্ট হয়, এটা খুবই রেয়ার। পারফেক্ট কোনো কিছুই হয় না। জীবনে কোনো কিছুই পারফেক্ট হয় না, কিছু সমস্যা থাকেই।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে কোনো চাপ আছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার সঙ্গে যারা দেখা করতে এসেছেন, তাদের কেউ কেউ বিষয়টি জানতে চেয়েছেন, সবাই নয়। তবে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেননি।
কেউ বলেননি, এটা আপনাদের করা উচিত বা উচিত নয়, কিংবা এটা করতে হবে। কেউ কেউ শুধু জানতে চেয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে কি না। আমি বলেছি, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার মনে হয়, নির্বাচন না হওয়ার তেমন কোনো কারণ নেই। এরপর কোয়ালিফিকেশনের প্রশ্ন আসে। নির্বাচন পারফেক্ট হয়, এটা খুবই রেয়ার। পারফেক্ট কোনো কিছুই হয় না। জীবনে কোনো কিছুই পারফেক্ট হয় না, কিছু সমস্যা থাকেই। তবে দেখতে হবে, নির্বাচনটি জনমতের প্রতিনিধিত্বশীল হয়েছে কি না। জনমত কী, তা বোঝার জন্য শুধু সংখ্যার দিকে তাকাতে হয় না। এটা আমরা মোটামুটি বুঝে যাই। এর আগে যে চারটি নির্বাচন হয়েছে, যেগুলোকে আমরা নির্বাচন বলি, সেখানে প্রতিটিতেই জনমতের প্রতিফলন ঘটেছিল।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ভারতে ছিলাম। বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে তারা নিজেরাই গর্ব করে। সেখানেও পারফেক্ট নির্বাচন হয় না, কিছু সমস্যা থাকেই।
পিএস
আপনার মতামত লিখুন :