ছবি: সংগৃহীত
ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই। উৎস ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করলেও কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকা বহনের ঘটনায় জামায়াত নেতা আটকের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব বলেন, ভোটের সময় টাকা যদি বৈধ হয় এবং তার উৎস প্রদর্শনযোগ্য হয়, তাহলে ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যাবে। তবে ভোটে কাউকে প্রভাবিত করার জন্য টাকা ব্যবহার হলে বিষয়টি দেখবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’। আর টাকা যদি অবৈধ হয়, তা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
প্রায় ৫০ লাখ টাকা বহনের সময় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হয়েছেন। বিকেলে রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :