সরকারের কাছ থেকে সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি নেবেন না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদ্যরা (এমপিরা)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংসদীয় দলের সভাকক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে।
সংসদীয় দলের প্রথম সভা সূত্রে জানা যায়, বিএনপি সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না আর সরকারিভাবে কোনো প্লটও নেবেন না।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির এমপিদের কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারিভাবে কোনো প্লট নেবেন না।
এম
আপনার মতামত লিখুন :