ফাইল ছবি
প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় সরকারি ছুটিও থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাত সোয়া ৮টার দিকে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে উদ্যাপনের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল। সংশ্লিষ্টরা জানান, জাতীয় পর্যায়ে দিবসটি পালনের জন্য প্রয়োজনীয় কর্মসূচিও নির্ধারণ করা হবে।
এর ফলে প্রতি বছর ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হবে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হতে পারে।
এসএইচ
আপনার মতামত লিখুন :