জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০২৬, ০২:০৮ পিএম
জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আন্তর্জাতিক বাজারে চলমান সংকটের সঙ্গে সমন্বয় রাখতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১ জুন) ঈদের দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আমদানি নির্ভর দেশ হওয়ায় বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের বাজারেও পড়ছে। আন্তর্জাতিক বাজারে অন্য দেশগুলো আগে থেকেই দাম সমন্বয় করলেও বাংলাদেশ দীর্ঘদিন ধরে তা স্থিতিশীল রেখেছিল।

তিনি বলেন, আমাদের জ্বালানি আমদানি করতে হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতার কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে হয়।

মন্ত্রী আরও বলেন, অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের পরামর্শে গঠিত একটি কমিটির সুপারিশ অনুযায়ী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

এদিকে জুন মাসের জন্য ডিজেলের মূল্য অপরিবর্তিত রেখে এবং অকটেন, পেট্রল ও কেরোসিনের মূল্য লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। 

পিএস

Link copied!