ছবি : সংগৃহীত
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিন পর থেকেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
শনিবার(৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
এবারের ডেঙ্গুর প্রজাতি ও ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসকেরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, যার নাম হেমোরেজিক। এই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর শরীরে রক্তক্ষরণও হতে পারে। তাই সবাইকে আগে থেকেই সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পিএস
আপনার মতামত লিখুন :