এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৪:০১ পিএম
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার কথা জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, আগামী অক্টোবরে এই চুক্তি স্বাক্ষর হবে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করে সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রী এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, এসব উড়োজাহাজ একসঙ্গে দেশে আসবে না। ২৫টি বোয়িংয়ের প্রথমটি আসবে ২০৩১ সালে। পর্যায়ক্রমে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত উড়োজাহাজগুলো দেশে আসবে।

মন্ত্রী জানান, বোয়িংয়ের সঙ্গে আগে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। নতুন ১১টি নিয়ে মোট ২৫টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ১৫টি ওয়াইড বডি ও ১০টি ন্যারো বডি উড়োজাহাজ। এসব উড়োজাহাজের জন্য এখনই পুরো অর্থ পরিশোধ করতে হবে না।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী উড়োজাহাজ পাওয়ার পর অর্থ পরিশোধ করা হবে এবং বিমান বহর থেকে আয় করে সেই অর্থ পরিশোধের পরিকল্পনা রয়েছে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করে সরকার। পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

পিএস

Link copied!