ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের ০৩-ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে নির্বাচনী এলাকা। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে সেখানে মোট ২১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখা সূত্রে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে বিজিবি মহাপরিচালককে দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনামূলক চিঠির একটি অনুলিপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও নিরাপত্তা জোরদারে ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে। পূর্বে নির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে অতিরিক্ত ৯ প্লাটুন যোগ করে মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজিবির টহল ও নিরাপত্তার অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। সীমান্ত এলাকাতেও বাড়ানো হয়েছে কঠোর নজরদারি।
উল্লেখ্য, এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন:
মির্জা ফয়সল আমিন (ধানের শীষ)
মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা - জামায়াতে ইসলামী)
মো. আবদুল আলীম নিজামী (বটগাছ - বাংলাদেশ খেলাফত আন্দোলন)
হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা - ইসলামী আন্দোলন বাংলাদেশ)
হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব - বাংলাদেশ কংগ্রেস)
ভোটারদের নিচ্ছিন্দ্রে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এসএইচ