দেড় বছরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় সরকার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ১১:৫৯ এএম
দেড় বছরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় সরকার

ফাইল ছবি

রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে নিতে মিয়ানমার বাধ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার নিরাপদ পথ তৈরি করতে চায় সরকার।

এ ছাড়া মিয়ানমারে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ের বিষয়েও সরকারের অবস্থানের কথা তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোর দিয়ে কাজ করবে।

এসএইচ 
 

Link copied!