ফাইল ছবি
ঢকা: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন তিনি। এসময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ।
এতে আরও বলা হয়েছে, শহীদ মিনার থেকে জামায়াত আমির আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন। এসময় তিনি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
পিএস
আপনার মতামত লিখুন :